বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৪:০৬ পিএম
কোরবানির বর্জ্য অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
expand
কোরবানির বর্জ্য অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা

ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা চোখে পড়েছে। মিরপুর, শান্তিনগর, ধানমন্ডি ও লালবাগসহ বিভিন্ন এলাকায় পিকআপভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

সংগৃহীত বর্জ্য দ্রুত ডাম্পিং ট্রাকে স্থানান্তর করা হচ্ছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে এবং পরিবেশ দূষণ কমানো যায়। নগরবাসীকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, নগরী পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন।

পাশাপাশি কার্যক্রম তদারকিতে সিটি করপোরেশনের কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেক দ্রুতগতিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন