

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে ‘ব্লক রেইড’ পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় ডিবির মতিঝিল বিভাগ মুগদা থানাধীন কমলাপুর রেল স্টেশন এলাকায় ‘ব্লক রেইড’ পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।