সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:৪২ পিএম
বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা
expand
বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা

বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেকারণে অনেকেই পড়েছেন দুর্ভোগে।

এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) রাজধানীর নিউমার্কেট এলাকায় দেখা যায় জলাবদ্ধতার চিত্র। ত্রিশ মিনিটের বৃষ্টিতে নিউমার্কেটের দক্ষিণ পাশের সড়কের একটি অংশ পানিতে ডুবে গেছে।

হোসেন নামের একজন বলেন, হঠাৎ বৃষ্টি হয়ে রাস্তা ডুবে গেছে। এই ডুবা রাস্তা দিয়ে মালামাল ডেলিভারিতে সমস্যা হচ্ছে।

রাজিব নামের এক পথচারী বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। সড়কের পানি না কমায় ভিজেই রওনা দিলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন