শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যুবলীগ নেত্রী ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
expand
রাজধানীতে যুবলীগ নেত্রী ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।

সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করা হয়। লাবণ্য ও তার স্বামী চাকরি দেয়ার নামে বিভিন্ন যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। গত বছরের ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

এছাড়া, একই দিন সিটি সাইবার ক্রাইম ইউনিটের একটি দল রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন