

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল রোববার এই দুই থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ কেজি গাঁজা ও একটি মিনি বাস উদ্ধার করা হয়। এবং মুগদা থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
গ্রেফতার হওয়া অনেকেই পুরোনো মামলায় অভিযুক্ত- এমন তথ্য জানিয়ে ডিএমপি বলছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন