বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে গত মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সালমান হোসেন (২১), মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪১), মো: আশানুর (২৮), মো: হাসান (৩১) ও ময়ুরী (২৪)৷

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার্স এলাকায় অভিযান পরিচালনা করে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার (২৯ এপ্রিল) সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে।

এছাড়া, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডিবি রমনা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো: হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন