

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেল জয় পেয়েছে।
এতে সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।
শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সালের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভূঁইয়া।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে একেএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম মজুমদার, কোষাধ্যক্ষ পদে হেলাল-ই-আজম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. আরিফুর রহমান, সহ সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে মো. মাসুদুর রহমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নুরুল ইসলাম সুজন, ওয়েলফেয়ার সম্পাদক পদে মো. খলিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক পদে মোহাম্মদ মনিরুল হক নির্বাচিত হন।
কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, মো. আবু সায়েদ (লিমন), আনোয়ার হোসেন, রুপালী আক্তার, আতিকুর রহমান, মো. আলাউদ্দিন, এফ এম আছাদ উল্যা খান(জীবন), মো. ইকবাল হোসেন, মির্জা এ রহিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোলেমান, মো. কেনান হাওলাদার ও মো. আবু নাছের মজুমদার মেজবাহ (পদাধিকারবলে)।
মন্তব্য করুন
