মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১৯৪৭ মামলা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম
ডিএমপি লোগো
expand
ডিএমপি লোগো

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শ ৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২ টি বাস, ৮ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ১১৫ টি সিএনজি ও ২১৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৫টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি, ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১৯৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৪০ টি গাড়ি ডাম্পিং ও ২৬৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup