সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৫

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
expand
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি জানায়, তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা এলাকা থেকে ২০ জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৬ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৭ জন, আদাবরে ৫ জন, তেজগাঁও থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, শাহজাহানপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয় ২১ জনকে।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে ডিএমপি বলছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন