শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
ডিএমপি লোগো
expand
ডিএমপি লোগো

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকাগুলো থেকে বিভিন্ন অপরাধে জড়িড ৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) অত্র থানাধীন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযানে পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন