বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম
expand
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে। এজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার।

আবদুস সালাম বলেন, অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন