মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৬ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। এদিন থানাধীন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) এবং মো. মহরব আলী সুমন (২৬) ।

গ্রেফতার হওয়া অনেকেই বিভিন্ন মামলার আসামী জানিয়ে পুলিশ বলছে, সকলকেই আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন