মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার দুই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২
expand
বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ ‍দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) ভোরে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনকে সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও সবুজ ওরফে ইমন (২৫)

ডিএমপি জানায়, আগে থেকেই অভিযোগ ছিল। পরে খবর পেয় দুই ব্যক্তির অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে জানা যায়, তারা প্রাইভেটকারসহ শেখের জায়গায় অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন। পিস্তল, গুলি ও ম্যাগাজিন তারা অপরাধে ব্যবহার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আসামিদের মধ্যে সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট চারটি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup