রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ব্যবস্থা নিতে পুলিশকে ছাত্রশক্তির আলটিমেটাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান
expand
শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের হঠাৎ মিছিলকে কেন্দ্র করে শাহবাগ থানায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

রোববার (২২ মার্চ) রাতে শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এসময় তারা জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

রাতে শাহবাগ থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘পবিত্র ঈদের আমেজ ও আনন্দের মধ্যেও রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। অথচ আট-নয় ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষায়, ঢাবি প্রশাসন জানিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। যদি তারা বহিরাগত হয়ে থাকে, তাহলে কীভাবে ক্যাম্পাসে প্রবেশ করল, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি প্রশাসনের নীরবতায় হতাশা প্রকাশ করেন।

জাহিদ আহসান আরও অভিযোগ করেন, বিভিন্ন আইনি প্রক্রিয়ার ফাঁকফোকরে ছাত্রলীগের কিছু নেতা জামিন পাচ্ছে, যা তার মতে একটি বড় সমস্যা।

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো অপরাধীদের গ্রেপ্তার করা।

পুলিশের সঙ্গে আলোচনায় তারা আশ্বাস পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে কাজ চলছে বলে জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন