বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অন্য ব্যবসায়ীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
নবীন ফ্যাশন মগবাজার শাখায় বাকবিতন্ডায় অন্য ব্যবসায়ীরা © ভিডিও থেকে নেওয়া
expand
নবীন ফ্যাশন মগবাজার শাখায় বাকবিতন্ডায় অন্য ব্যবসায়ীরা © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে ‘নবীন ফ্যাশন’ নামে একটি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশপাশের ব্যবসায়ীদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রতিবেশী দোকানদাররা কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন পুলিশের সহায়তায় বিকেলে জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেন।

নবীন ফ্যাশন অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী দোকানদার প্রিন্সের মালিক মাইকেল কমদামে পন্য বিক্রি করার কারণে গ্রাহকদের রাস্তায় দাঁড়িয়ে রিলিফ দেয়ার কথা বলেছেন। পরে পুলিশ দিয়ে জোরপূর্বক বিকেল ৪টায় দোকান বন্ধ করে দেন। আমাদের মগবাজারের এই শাখায় প্রায় ১০ হাজার পাঞ্জাবী রয়েছে এখনো।

বর্তমানে দেশের বাজারে সব কিছুর দামই বাড়তি। সব কিছুই যেন মধ্যবিত্তের নাগালের বাইরে। এমন পরিস্থিতির মধ্যেও ‘নবীন ফ্যাশন’ সর্বনিম্ন দামে পাঞ্জাবি বিক্রি করছে বলে জানায় ক্রেতারা। যার ফলে সুলভমূল্যে পাঞ্জাবি কিনতে প্রায় সময়ই ক্রেতাদের ভিড় থাকে দোকানটিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank