

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মসূচি
মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঈদ উপহার পৌঁছে দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
জামায়াত আমিরের কর্মসূচি
মঙ্গলবার ১৭ মার্চ সকাল ১১টায় অসহায় দরিদ্রদের মাঝে ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে।
নগর ভবনে সকাল ১১টায় এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মন্তব্য করুন
