

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটির সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন।দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ছিনতাইকারীরা মোতাহার হোসেনকে ভয়ভীতি দেখিয়ে আইফোনের পাসওয়ার্ড জানতে চায়। তিনি উপায় না দেখে পাসওয়ার্ড জানান, এ সময় সামুরাই দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুসি মেরে জখমও করা হয়। এরপর তারা অটোরিকশা ও বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এজাহারে বলা হয়েছে, ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই নিয়ে মহাপরিচালককে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা রাখা মানিব্যাগ, আইফোন ১২ প্রো ম্যাক্স ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। পরে আইফোন ট্র্যাক করলে পুলিশ দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে। মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আটক করার চেষ্টা করলেও ছিনতাইকারীরা বাইকে করে পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানায় রবিবার মামলা করেন দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (ডিএডি) জাভেদ হোসেন সজল। থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, ‘মামলাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করছি শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
মন্তব্য করুন
