সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২২তম বিসিএস প্রশাসন ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের উদ্যোগে আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

ফোরামের সভাপতি শামসুল ইসলাম মেহেদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম হাফিজুল্লাহ খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও সাবেক সচিব আব্দুল খালেক, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)-এর সভাপতি ও সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, খাদ্য সচিব ফিরোজ সরকার, বিএএসএ’র সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সাবেক সচিব সুরুতুজ্জামান, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিসিআইসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা তুলে ধরেন। তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা চর্চা এবং দেশ-সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে রোজাদাররা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এ সময় দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিল অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য আবহ সৃষ্টি করে। সফল আয়োজনের জন্য আয়োজকরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন