বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিল থানা ঘেরাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মধ্যরাতে হাতিরঝিল এলাকার পশ্চিম উলনে এক শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

শিশুটির স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় একটি মেয়েশিশু নিখোঁজ হয়।

পরে মধ্যরাতে শিশুটির মরদেহ ওই এলাকারই একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পাওয়া যায়। শিশুটির নাম তাহেদী আক্তার (৬)। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

গতকাল রাত সাড়ে আটটার দিকে শিশুটি বাসার বাইরে যায়। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে একটি নির্মাণাধীন ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় নিথর শিশুটিকে খুঁজে পাওয়া যায়।

উদ্ধার করে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার ভোরে পুলিশ এসে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X