

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মোঃ সাইফুল আলন মিলন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিচেন মার্কেটের ইসলামিয়া শান্তি সমিতির অফিসে অনুষ্ঠিত হবে সর্বস্তরের ব্যবসায়ী সমাজের উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রমজান উপলক্ষে সাম্প্রতিক সময়ে দ্রব্য মূল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হবে। বেলা ১১টায় সর্বস্তরের ব্যবসায়ী সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলনে মোঃ সাইফুল আলম মিলন এমপি ব্যবসায়িদের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত থাকবেন।
এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাওরান বাজারের চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গঠন ও ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমের সহযোগিতা পেলে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কাওরান বাজারের ব্যবসায়িরা কথা দিচ্ছি রমজান মাসে আমরা ভোক্তাদের নিকট স্বল্প লাভে পণ্য বিক্রয় করবো ইনশাহআল্লাহ।
মন্তব্য করুন

