

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শাহবাগে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার (৪৫) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি শাহবাগ ও শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।
নিহত মুক্তা আক্তার যশোর সদরের নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্বজন বিল্লাল হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা নার্সিং কলেজের গেটের সামনে রিকশা থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন

