

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। দিনের শুরুতেই দেখে নিন বৃহস্পতিবারের (১৬ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-
প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু • সকাল ৯টা : রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) পবিত্র রমজানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম • দুপুর ১২টা ৩০ মিনিট : রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জামায়াত আমির • বিকাল ৪টা ৩০ মিনিট : মিরপুর-১৩ এর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
গণ ইফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি।
মন্তব্য করুন

