সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীর কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মাস্টার্স শিক্ষার্থীর কানের দুল হ্যাঁচকা টান দিয়ে ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। চলন্ত রিকশা থেকে ছিনতাইকারী কানের দুল ছিনিয়ে নেওয়ায় ওই শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে গুরুতর জখম হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সোহানা জামান (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হুগুলডাঙ্গা গ্রামে।

আহত শিক্ষার্থী জানান, রাতে কমলাপুর থেকে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের হলের দিকে যাচ্ছিলেন তিনি। রিকশাটি পল্টন মোড় অতিক্রম করার সময় পেছন থেকে এক ছিনতাইকারী আকস্মিকভাবে তার বাম কানের দুলে হ্যাঁচকা টান দেয়। এতে কানের লতি ছিঁড়ে দুলটি নিয়ে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় সোহানা জামান নিজেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী হাসপাতালের নাক-কান-গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে রাতেই তিনি হাসপাতাল ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন