বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে বহুতল ভবনে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গভীর রাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ডিউটি অফিসার শাহজাহান ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X