বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে।

গত ২৪ জুলাইয়ের পর জ্বালানি তেলের এই দর মঙ্গলবার সর্বোচ্চ স্থানে পৌঁছায়। ওয়াশিংটন ও তেহরানের শান্তির আশা ফিকে হয়ে আসা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের প্রশ্নে উভয় দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank