শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএক্স গ্রুপের মেগা ক্যাম্পেইন, থাকছে লাখ টাকার পুরস্কার জেতার সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
ডিএক্স গ্রুপের মেগা ক্যাম্পেইন
expand
ডিএক্স গ্রুপের মেগা ক্যাম্পেইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৫মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘ঈদের খুশি ডিএক্স-এ বেশি’ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে এই ক্যাম্পেইনের আওতায় যেকোনো ডিএক্স পণ্য কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় ও মূল্যবান সব পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ।

এই ক্যাম্পেইন চলাকালীন ডিএক্স গ্রুপের পোর্টফোলিওভুক্ত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যেমন- TCL, Xiaomi, boAt, AIMA, LUYUAN, Hyundai, Riversong এবং Amazfit-সহ অন্যান্য ব্র্যান্ডের পণ্য কিনলেই গ্রাহকরা ‘মেগা গিফট’ ড্র-তে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই পুরস্কারের তালিকায় মূল আকর্ষণ হিসেবে থাকছে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার।

এছাড়াও অন্যান্য প্রধান পুরস্কারের মধ্যে রয়েছে- এয়ার কন্ডিশনার, ৪কে (4K) এলইডি টিভি, লেটেস্ট স্মার্টফোন, আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স (এয়ার ফ্রায়ার), স্মার্টওয়াচ ও টেবিল ফ্যানসহ বিভিন্ন টেক অ্যাকসেসরিজ ও লাইফস্টাইল গ্যাজেট।

পণ্যসামগ্রীর পাশাপাশি ডিএক্স গ্রুপ গ্রাহকদের জন্য দিচ্ছে বড় অঙ্কের ডিএক্সজি ক্যাশ ভাউচার সুবিধা। কেনাকাটার সাথে গ্রাহকরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ‘ডিএক্সজি ক্যাশব্যাক ভাউচার’ পেতে পারেন, যা তাদের ঈদ শপিংয়ে বাড়তি মাত্রা যোগ করবে। ‘ঈদের খুশি ডিএক্স-এ বেশি’ ক্যাম্পেইনটি বর্তমানে চলমান এবং এটি পবিত্র ঈদুল ফিতরের পূর্বরাত (চাঁদ রাত) পর্যন্ত কার্যকর থাকবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে গ্রাহকরা দেশব্যাপী যেকোনো অনুমোদিত রিটেইল আউটলেট পরিদর্শন করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ই-কমার্স প্ল্যাটফর্ম godxg.com-এর মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারেন।

বিস্তারিত তথ্য ও যেকোনো জিজ্ঞাসার জন্য গ্রাহকদের ডিএক্স গ্রুপের হেল্পলাইন নম্বর ০৯৬৭৮১৬২৬৩৬-এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন