মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্ধরায় বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের তিন নতুন প্রকল্পের যাত্রা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম
বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের ৩টি নতুন আবাসন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহসহ আমন্ত্রিত অতিথিরা।
expand
বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের ৩টি নতুন আবাসন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহসহ আমন্ত্রিত অতিথিরা।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক ও মানসম্পন্ন আবাসন নিশ্চিত করার প্রত্যয়ে ৩টি নতুন প্রকল্প উদ্বোধন করল দেশের অন্যতম উদীয়মান রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বেস্টহোম প্রপার্টিজ লিমিটেড।

প্রকল্পের মধ্যে রয়েছে কে-ব্লকে ‘ফিরদাউস ওয়েসিস’ ও ‘হ্যাভিটেশন’ এবং সি-ব্লকে ‘আবরার গার্ডেন’।

সম্প্রতি সি-ব্লকের ‘আবরার গার্ডেন’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার’ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

বেস্ট গ্রুপ ও বেস্টহোম প্রপার্টিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ প্রধান অতিথি উপস্থিত থেকে কাজের সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব সেলিম রেজা, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, মাওলানা মুফতি ইব্রাহিম সাকিব ও অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত ভূমি মালিক বিল্লাল হোসেন, সোহেল অমিতাভ, মাওলানা মুফতি আবুল হাসান ও বেস্টহোম প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চেয়ারম্যান হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ বলেন, আধুনিক ডিজাইন, উন্নত নির্মাণ এবং সঠিক সময়ে প্রকল্পের চাবি হস্তান্তর করে গ্রাহক সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য।

ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) রেজা মো. সুপন আলী বলেন, বেস্টহোম প্রপার্টিজ কেবল ভবন নয়, মানুষের স্বপ্নের একটি উন্নত জীবনধারা গড়ার কাজ করছে।

ভূমি মালিক ও গ্রাহকরা প্রতিষ্ঠানের সততা ও গুণগত মানের ওপর আস্থা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বেস্টহোম প্রপার্টিজ সঠিক সময়ে প্রকল্পগুলো হস্তান্তর করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী মেজবান ও ইফতারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিতে বেস্টহোম প্রপার্টিজ তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন