

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।
ইফতারের আগে এবং ইফতারের সময় পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের জন্য স্বপ্ন’র পক্ষ থেকে খেজুর এবং শরবত দেয়া হচ্ছে। চলবে পুরো রমজান মাস জুড়ে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।
উল্লেখ্য, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে ইফতারের এই সেবা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

