

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভবনের মান নিয়ন্ত্রণের সক্ষমতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের নেই বলে মন্তব্য করেছেন দ্য স্ট্রাক্চারাল ইঞ্জিনিয়ারস্ লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল। তিনি বলেছেন, কোনো রকমের পরিকল্পনা ছাড়াই ৮০ শতাংশ ভবন তৈরি করা হয়েছে, যা দেখার জনবল নেই; রাজউকের কি সক্ষমতা রয়েছে তারা ভবনের কোয়ালিটি দেখবে?
সম্প্রতি এনপিবি নিউজের বিশেষ টকশো আয়োজন 'বিলটক'-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। দেশের আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনি জানান, নানান সময়ে বহু বিধিমালা তৈরি-সংশোধন হলেও ভবন নির্মানের ক্ষেত্রে তা অনেকেরই মানতে অনীহা। ড্যাপ পরিকল্পনা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। ২০২০ সালে শোনা গেল ৮ তলার বেশি উচ্চ ভবন তৈরি করা যাবে না। কিন্তু হওয়া উচিৎ পর্যাপ্ত জায়গা ছেড়ে উপরে উঠা। পরে, ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজউকে মিটিং হয়। সেই মিটিংয়ে আলোচনায় উঠে আসে রাজধানীর ৯৬ শতাংশ ভবন অবৈধ, যা রাজউকের জন্য লজ্জার।
উপস্থাপকের প্রশ্নের জবাবে এই সিনিয়র ইঞ্জিনিয়ার জানান, জমিতে ভবন থাকায় অনেকে পাশে মাটি পরীক্ষা করেও ভবন নির্মানের মতন গুরুত্বপূর্ণ কাজ সেরেছেন, যা হাস্যকর।
এসময় রিহ্যাব ফেয়ার নিয়ে আব্দুল আওয়াল বলেন, আগে রিহ্যাবের অনেক দাম ছিলো। কিন্তু বর্তমানে রিহ্যাবের মান নিয়েও প্রশ্ন রয়েছে। একজন ডেভলেপার হতে হলে বা রিহ্যাব মেম্বার হতে হলে সঠিক নিয়ম মেনে হওয়া উচিৎ। যেকোনো লোভনীয় প্রস্তাবে না পড়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্কভাবে ভবন নির্মান বা ফ্ল্যাট ক্রয় করতে আহ্বান জানান তিনি।
পুরো টকশোতে ভবন নির্মান নিয়ে একদম খোলামেলা আলোচনা করেন এসইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল। ছাত্রজীবন থেকে একেবারে কর্মজীবনের সম্পূর্ণ বিষয়ে তিনি আলোচনা করেন।
আয়োজনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন-
মন্তব্য করুন
