

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন কেনায় সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ দেয়ার সুযোগ দিয়েছে সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে সাধারণ যানবাহন কেনায় এ ঋণ সীমা সর্বোচ্চ ৬০ লাখ টাকা সীমিতক্ল। ঋণ সীমা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ অনুপাত সীমাও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন সিদ্ধান্তে ব্যাংকগুলোর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত হবে ৮০:২০ শতাংশ। অর্থাৎ মোট বিনিয়োগের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে ঋণ গ্রহীতাকে। সাধারণভাবে এ অনুপাত ৬০:৪০ শতাংশ।
ঋণ সুবিধা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্রয়ী হওয়ায় দেশে দিন দিন গ্রাহক চাহিদা বাড়ছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির।
জ্বালানী তেল ও গ্যাস চালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনা উৎসাহ দিতে এমন সুবিধা দেয়া হলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানী আমদানি খরচ বেড়ে যাওয়ায় তেল ও গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক বাস ব্যবহারে সুপারিশ আসছে বিভিন্ন মহল থেকে।
জ্বালানী সাশ্রয়ি এসব যানবাহন কিনতে উৎসাহ দিতে শুল্ক ছাড় দিয়েছে আমদানি পর্যায়ে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির পর অন্যান্য কাজে ব্যবহারে বিদ্যুৎচালিত বাস ও ট্রাক আমদানিতেও গত ৩ মে শুল্ক-কর অব্যাহতি দেয় সরকার।
মন্ত্রিসভার বৈঠকে এসব বাহনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে অন্যান্য শুল্ক অব্যাহতির সিদ্ধান্ত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎচালিত বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৯৩ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎচালিত নতুন বাস ও ট্রাক আমদানিতে মোট করভার ১৫ শতাংশ রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন বিদ্যুতচালিত বাস আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে। একইসঙ্গে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই সুবিধা দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।”
এর আগে গত ৩০ এপ্রিল দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেয় সরকার। এতদিন এসব বাস আমদানিতে ৬১ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক-কর ছিল।
মন্তব্য করুন