

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি মাসের প্রথম নয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১১ কোটি ৩১ লাখ ডলার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।
শুধু ৯ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে গত আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড হয়েছে। পুরো অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স।
মন্তব্য করুন
