

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে থাকা প্রায় ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নগদের সেবা প্রদানের জন্য এজেন্ট হিসেবে কাজ করে তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের প্রতিষ্ঠান থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেড।
অভিযোগ রয়েছে, এজেন্ট নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
দুদক বলছে, ওই সময়কালে বিভিন্ন সরকারি ভাতা বিতরণের ক্ষেত্রে প্রায় ১ হাজার ৭০৬ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেডের তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ৮৪ লাখ শেয়ার জব্দের আবেদন করে দুদক। এসব শেয়ারের মূল্য প্রায় ৭৮৬ কোটি টাকা। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট শেয়ার জব্দের আদেশ দিয়েছেন।

