বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হলেন মোফাজ্জল হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম
মোফাজ্জল হোসেন
expand
মোফাজ্জল হোসেন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)-এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপসচিব মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশের প্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

মোফাজ্জল হোসেন শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে এই মনোনয়ন পেয়েছেন।

তিনি ফ্যাশন ব্র্যান্ড র‌্যাগিডুম সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক।

শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে তার সম্পৃক্ততা তাকে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

মোফাজ্জল হোসেনের এই অন্তর্ভুক্তিতে মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্বের পরিসর আরও বিস্তৃত হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank