শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ISO 9001:2015 সার্টিফিকেশন পেল ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পিএম
expand
ISO 9001:2015 সার্টিফিকেশন পেল ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড

বিএসটিআই থেকে আন্তর্জাতিক মান সংস্থা (ISO) প্রদত্ত ISO 9001:2015 (Quality Management System) সার্টিফিকেশন অর্জন করেছে দেশীয ভেষজ প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে বিশ্ব মান দিবস ২০২৫ অনুষ্ঠানে এই সার্টিফিকেট প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান - সচিব, শিল্প মন্ত্রণালয়, এস. এম. ফেরদৌস আলম - মহাপরিচালক (গ্রেড-১), বিএসটিআই, এ. এইচ. এম. সফিকুজ্জামান - সভাপতি, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী - উপ-উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

উৎপাদন, মাননিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা ব্যবস্থায় সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার স্বীকৃতি স্বরূপ এই সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানে সার্টিফিকেটটি গ্রহণ করেন মোহাম্মদ মাসুক মিয়া, ম্যানেজিং ডাইরেক্টর, ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড।

মোহাম্মদ মাসুক মিয়া বলেন, "আমরা অনেক আনন্দিত যে বিএসটিআই কর্তৃক আন্তর্জাতিক মান সংস্থা (ISO) প্রদত্ত ISO 9001:2015 (Quality Management System) সার্টিফিকেশন অর্জন করতে পেরেছি। ডিয়ার ব্র‍্যান্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে — গুণগত মানই সাফল্যের প্রকৃত পরিচয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন