শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন নিয়ম: হাজারে চার্জ ১ টাকা ৫০ পয়সা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিকাশ, নগদ, রকেটসহ দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে এখন থেকে ব্যাংক কার্ড ব্যবহার করে অর্থ পাঠানো যাবে। তবে প্রতি হাজার টাকার লেনদেনে চার্জ দিতে হবে ১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন সুবিধা চালু করা হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এটি কার্যকর হবে।

এনপিএসবি-র মাধ্যমে আগে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে অর্থ স্থানান্তরের সুযোগ ছিল। এখন সেই সুবিধা সম্প্রসারণ করে ব্যাংক থেকে এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মধ্যেও সংযোগ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমানো ও ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় চার্জ নির্ধারণ করা হয়েছে এভাবে—

ব্যাংক থেকে এমএফএসে অর্থ পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ১.৫০ টাকা

এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে ৮.৫০ টাকা, ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের চার্জ ১.৫০ টাকা, ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে পাঠাতে ২ টাকা, তবে প্রাপক বা অর্থ গ্রহণকারী গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না বলে সার্কুলারে স্পষ্ট উল্লেখ রয়েছে।

এছাড়া ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজ নিজ লেনদেন সীমার মধ্যেই এই সেবা দেবে। আর এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যাংক টু ব্যাংক লেনদেনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন