বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:৫৫ পিএম আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের সেরা করদাতাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই নীতিমালার আওতায় বিভিন্ন খাতে সর্বোচ্চ ২২ জনসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে বিষয়টি তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেয়া হবে।

করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহ দেয়ার লক্ষ্যে এই নীতিমালা করার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন