বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টানা তিন দফায় মোট ১৩২ টাকা বাড়ানোর পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলারে নির্ধারণ করা হয়েছে।

দাম কমানোর এই সিদ্ধান্ত ৭ মে রাত থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিইআরসি।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।

পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন