মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ হাজার টন ডিজেল নিয়ে আরো ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:৫৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুইটি জাহাজ।

চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংসটন ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে শুক্রবার (১ মে) বিকেল ৩ টায়। এছাড়া শনিবার (২ মে) ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবউদিয়া এঙ্করেজে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ পিভিটি সোলানা।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ডলফিন জেটিতে এই মুহূর্তে দুইটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বহির্নোঙরে অপেক্ষমান আছে আরও তিনটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরও দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

এ দিকে মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ আরও ৬ লাখ টন জ্বালানি আমদানি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup