মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো দুই জাহাজ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
expand
এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো দুই জাহাজ 

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ এসে পৌঁছেছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আমদানিকৃত এলপিজি ও এলএনজিবাহী আরও কমপক্ষে চারটি জাহাজ পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।

সৈয়দ রেফায়েত হামিম রোববার এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে আসা 'ডিএল লিলি' এবং ভারত থেকে আসা 'গ্যাস ক্যারেজ' জাহাজ দুটি বন্দরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান নিয়েছে।

এছাড়া রোববার যুক্তরাষ্ট্র থেকে 'কংটং' নামে একটি এলএনজিবাহী জাহাজ আসার কথা রয়েছে এবং সোমবার মালয়েশিয়া থেকে পৌঁছাবে এলপিজিবাহী জাহাজ 'পল'।

আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে 'মারান গ্যাস হাইড্রা' এবং ১৮ এপ্রিল 'লবিটো' নামের আরও দুটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে এই তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup