বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক ব্যারেল ক্রুড অয়েল থেকে কতটুকু পেট্রোল পাওয়া যায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এক ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল থেকে ঠিক কতটা পেট্রোল পাওয়া যায়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক। মূলত শোধন প্রক্রিয়ার পর এক ব্যারেল তেল থেকে পেট্রোলের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় জ্বালানি ও উপজাত পণ্য পাওয়া যায়।

আন্তর্জাতিক পরিমাপে এক ব্যারেল অপরিশোধিত তেল বলতে ১৫৯ লিটার বা ৪২ ইউএস গ্যালন পরিমাণকে বোঝায়।

শোধন প্রক্রিয়ার পর এক ব্যারেল তেল থেকে সাধারণত পাওয়া যায়—

পেট্রোল/গ্যাসোলিন: প্রায় ৭৩ লিটার (১৯.৩৬ গ্যালন) অন্য পণ্য: বাকি অংশ থেকে ডিজেল (৪০–৪৫ লিটার), জেট ফুয়েল, কেরোসিন ও লুব্রিকেন্ট তৈরি হয়। অর্থাৎ এক ব্যারেল তেলের প্রায় ৪৫–৫০ শতাংশ পেট্রল, বাকি ৫০–৫৫ শতাংশ অন্যান্য জ্বালানি ও উপজাত পণ্যে রূপান্তরিত হয়। তবে এটি রিফাইনারির প্রযুক্তি ও তেলের ধরনের ওপর নির্ভর করে কিছুটা কম-বেশি হতে পারে।

ধরা যাক, একটি সাধারণ পিকআপ ট্রাক প্রতি লিটার পেট্রোল ১০ কিলোমিটার দূরত্ব যেতে পারে। সেই হিসেবে, এক ব্যারেল তেল থেকে উৎপন্ন পেট্রল দিয়ে প্রায় ৭৩০ কিলোমিটার (৪৫০ মাইল) পথ পাড়ি দেওয়া সম্ভব—যা নিউইয়র্ক সিটি থেকে ক্লিভল্যান্ড পর্যন্ত দূরত্বের সমান।

সহজ কথায়, এক ব্যারেল তেল মানে শুধু ১৫৯ লিটার জ্বালানি নয়; এর একটি অংশ পেট্রল, বাকিটা অন্যান্য অপরিহার্য জ্বালানিতে রূপান্তরিত হয়।

সূত্র- আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন