রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশের অপেক্ষায় পরিবার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা হলেন- পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও একই এলাকার মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা রায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও নিহত আসাদুলের লাশ ফেরত দেয়নি বিএসএফ। লাশ ফেরত পেতে রবিবার বেলা ১২টার দিকে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষেও লাশ ফেরত দেওয়া হয়নি।

জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ।গুলিবিদ্ধ আসাদুল কে পরে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত আসাদুলের স্ত্রী জানান, গতকাল থেকে এখন পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ। আমরা বিজিবির সাথে যোগাযোগ করছি। তারাও বলছে না কখন লাশ ফেরত পাবো।

এ বিষয়ে ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি নি।

চান্দেরহাট বিওপি'র সেক্টর কমান্ডার ও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank