বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ
expand
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এই খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের খবরে তাই নিজ জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই আনন্দই প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে শহরের বিভিন্ন জাগায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। এ সময় মিষ্টি বিতরণ করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা।

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নাম আলোচনায় আসার পর থেকেই রাষ্ট্রপতি হিসেবে তাকে মনোনীত করার দাবি জানান ঠাকুরগাঁও বাসী।

এরপর আজ মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁওয়ে শুরু হয় আলোচনা ও উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ খবরে আনন্দ প্রকাশ করেন সবাই।

এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির মহাসচিব নন, তিনি দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দেওয়া একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তার মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় তারা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রত্যাশা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank