মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ১৪০ নেতাকর্মী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
বিএনপির ১৪০ জন নেতাকর্মী জামায়াতে যোগদান
expand
বিএনপির ১৪০ জন নেতাকর্মী জামায়াতে যোগদান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ বিএনপির ১৪০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তারা নতুন দলে যোগদানের ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির একটি উল্লেখযোগ্য অংশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

এ উপলক্ষে লাহিড়ীতে আয়োজিত জনসভায় জামায়াতের নেতারা নতুন যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।

যোগদানকারীদের স্বাগত জানান ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তারা বিশ্বাস করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আদর্শই দেশের মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে। নতুন যোগদানকারীরা আগামী দিনে দলীয় কর্মসূচি আরও গতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ পাশের এলাকাগুলোতে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। এমন সময়ে বিএনপির নেতাকর্মীদের দলত্যাগ এবং জামায়াতে যোগদানের বিষয়টি ওই এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X