

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় গণতান্ত্রিক পার্টীর (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ওই লন্ডন থেকে একজন মুফতী এসেছে। এসেই নাকি কার্ড বিতরণ শুরু করেছে। এই কার্ড বিতরণের গল্প শুনে আগামীর নির্বাচনে ভোট দেয়া যাবে না। এক আমলে শুনেছিলাম ১০ টাকায় কার্ড পাওয়া যাবে। কিন্তু কেউ পায় নাই। এই দফাতেও হাতে কোন কার্ড এসে পৌঁছাবে না। কার্ড যদি পৌঁছায়ও তাহলে এই কার্ড হাতে পেতে কত টাকা চাঁদা দিতে হবে সেটা তো বলেন না।
তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদরের গরেয়া বাজারে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, লন্ডন থেকে আসা মুফতি সাহেব আমাদের নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে। উনি বলছে আই হ্যাভ এ প্লান, আমার পরিকল্পনা আছে। তার পর থেকেই দেখছি মানুষ হত্যা শুরু হয়ে গেছে। এবং মা বোনদের পরিবারে সন্মান দিয়ে কার্ড দেয়ার কথা বলে জালেম বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের গায়ে হাত দিচ্ছে।
রাশেদ হুশিয়ারি দিয়ে বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।
এসময় তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি - জামায়াত যখন জোট ছিলো সে সময়ে তিনি অসংখ্যবার বলেছেন যুদ্ধাপরাধীর নামে জামাতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে বিচার করা হচ্ছে। এখন পাশে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গী বানান। আপনি বর্ষিয়ান নেতা, বয়স হয়েছে তাই ভুলভাল বকের আমরা তা বুঝতে পারি। একবার বলছেন জামাত ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হবে আরেকবার বলছেন পাকিস্তান হবে। জুলাই পরবর্তী সময়ে এই নতুন বাংলাদেশে কেউ আফগানিস্তান পাকিস্তান চায়না। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনও পালিয়ে যেতে চায় না। জামায়াত ক্ষমতায় আসলে এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশের পরিণত করব।
মন্তব্য করুন
