

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিবের প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের বিলবোর্ড ও পোস্টার ছিড়ে ফিলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীসহ দলের নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) ভোড় রাতে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটিস্থানে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে সকালে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেন।
এ সময় প্রার্থী অভিযোগ করে বলেন, শহরের নিকটে বিলবোর্ড কারা ভেঙ্গেছে তা প্রশাসনকেই খুঁজে বের করতে হবে। যেহেতু আশপাশে সিসি ক্যামরা আছে। তারপরেও যদি দোষী ব্যক্তিকে বের করা না হয়। তাহলে ধরে নেয়া হবে পক্ষপাতিত্ব করা হচ্ছে।
নির্বাচনের আগে এমন অবস্থা হলে কোনভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। অবিলম্বে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান তার।
এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মন্তব্য করুন
