

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নৌ পরিবহন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা ক্ষমতায় থেকে অপব্যবহার করতে চায় তারা "না" ভোটের পক্ষে প্রচারণা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধাণ অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেছেন, কোন রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে এটার বিবেচনা করবে ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি। আমি বলতে চাই আপনি যদি "হ্যা" ভোট না দেন তাহলে আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করলেন। আমরা চাইনা আর কোনো হত্যাকান্ড ঘটুক। ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা "না" ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে "হ্যা" ভোট দেয়ার মালিক জনগণ কোন দল কি বললো সেটা নয়।
নৌ উপদেষ্টা আরো বলেন, এখন যেমন আপনি স্বাধীন ভাবে কথা বলতে পারছেন। ভবিষ্যতেও যেন এভাবে কথা বলতে পারেন। যারা শাসন ব্যবস্থায় আসবে তারা যেন নিজেদেরকে রাজা-বাদশা মনে না করে। প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে। এখন রাষ্ট্রপতির কোন ক্ষমতাই নেই। যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হতো, তাহলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না। অন্তবর্তী কালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দদ একটি নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহন করুক। আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই। নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়।
মন্তব্য করুন
