বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
সখীপুরে রুটি খেতে গিয়ে গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু
expand
সখীপুরে রুটি খেতে গিয়ে গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আনিকা জান্নাত উলজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা শিরিন আক্তার। পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান, ঘটনা জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহতের নানা সিদ্দিক বলেন, “সখীপুর তালতলা চত্বরে যদি যানজট না থাকত, তাহলে হয়তো আমার নাতনিকে বাঁচানো যেত। হাসপাতালে নেওয়ার পথে যানজটে পড়ে অনেক সময় চলে গেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank