রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (৭ জুন) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী জি.আর. নাইম, জোহা, আহনাফ তামিম এবং ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোহাম্মদ আব্দুল কুদ্দুছ এর হাতে স্মারকলিপি দেন।

বিক্ষোভ কর্মসূচিতে টাঙ্গাইল মেডিকেল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন