

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এপ্রিল মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
সভায় জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত মাসে প্রাপ্ত আবেদনসমূহের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা–অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপার মহোদয় মনোযোগসহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতি ত্বরান্বিত করতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি পিআরএলগামী পুলিশ সদস্যদের উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল।
এ সময় মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), টাঙ্গাইল; কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল; সকল সার্কেল কর্মকর্তাগণ এবং টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
