শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ এএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলে শহীদদের শ্রদ্ধা
expand
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলে শহীদদের শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধায় টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এরপর পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব ও টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম সহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের উদ্ধতন কর্মকর্তাবৃদ উপস্থিত ছিলেন।

এছাড়া দিনব্যাপ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X